ত্বক ও চুল
ত্বকের অনেক রোগ ভেতরের কারণে হয় এবং মলম দিলে বারবার ফিরে আসে। আমরা ভেতরের কারণ খুঁজে চিকিৎসা করি।
যেসব সমস্যায় আসতে পারেন
- একজিমা, চুলকানি, দাদ
- ব্রণ ও মুখের দাগ
- আমবাত ও ত্বকের এলার্জি
- চুল পড়া, খুশকি, অল্প বয়সে চুল পাকা
- আঁচিল, সোরিয়াসিস ও পুরনো চর্মরোগ
তালিকায় না থাকলেও ফোন করে জিজ্ঞেস করুন।
দেখাতে চান?
চেম্বারে প্রথম দেখা ২০০ টাকা। ভিডিও কলে ৫০০ টাকা। এই ফি টা শুধু ডাক্তার দেখানোর ফি। ওষুধের দাম আলাদা। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা।
চিকিৎসা কীভাবে হয়
পুরো কথা শোনা
সমস্যা কবে থেকে, কখন বাড়ে, খাওয়া, ঘুম, মন কেমন থাকে, সব শোনা হয়।
আপনার জন্য ওষুধ
একই রোগেও প্রত্যেকের ওষুধ আলাদা হতে পারে। কীভাবে খাবেন, সহজ করে বুঝিয়ে দেওয়া হয়।
নিয়মিত খোঁজ
কবে আবার দেখাবেন বলে দেওয়া হয়। মাঝে সমস্যা হলে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন।
জরুরি হলে হাসপাতালে যান। হঠাৎ সারা শরীরে চাকা চাকা হয়ে ঠোঁট বা মুখ ফুলে গেলে বা শ্বাসকষ্ট হলে সাথে সাথে হাসপাতালে যান। হোমিও চিকিৎসা জরুরি চিকিৎসার বিকল্প নয়।
সাধারণ প্রশ্ন
নতুন সমস্যা কয়েক সপ্তাহে কমতে পারে। অনেক দিনের একজিমা বা সোরিয়াসিসে কয়েক মাস লাগতে পারে।
যে মলম ব্যবহার করছেন তা ডাক্তারকে দেখান। তিনি বলে দেবেন কোনটা চালু রাখবেন।
কথা বলতে চান? আজই ফোন করুন
রোগী দেখা: প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা
ফোন: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা। অন্য সময়ে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস পাঠান, আমরা উত্তর দেব।